×

জাতীয়

ট্রফি হাতে দেশে ফিরলেন সাবিনারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৬ পিএম

ট্রফি হাতে দেশে ফিরলেন সাবিনারা

ফাইল ছবি

ট্রফি হাতে দেশে ফিরলেন সাবিনারা

ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। বিজয়ী মেয়েরা জয়ের ট্রফি হাতে দেশে ফিরেছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনাদের বহনকারী বিমান।

সাফজয়ী সাবিনা, কৃষ্ণা, মারিয়া, মনিকা, সানজিদা, স্বপ্না, রূপনা, আঁখি খাতুন, মাসুরা পারভীন আর শামসুন্নাহরদের বরণ করে নিতে প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসটি যাত্রা শুরু করবে কাকলি হয়ে। এরপর মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয় অফিসের পর বিজয় সরণীতে এসে হাতের বাঁয়ে চলে যাবে। সেখান থেকে তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে পৌঁছাবে। কাকরাইল থেকে হাতের বাঁয়ে-ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্বর হয়ে বাফুফে গিয়ে পৌঁছাবে। বাফুফে ভবনে উপস্থিত থাকবেন সভাপতি কাজী সালাউদ্দিন। মেয়েরা আসার পর তাদেরকে ফুল দিয়ে তিনি বরণ করে নেবেন। এরপর ফটোসেশন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App