×

জাতীয়

মুন্সিগঞ্জে আহত যুবদল কর্মী শাওনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:১১ পিএম

মুন্সিগঞ্জে আহত যুবদল কর্মী শাওনের মৃত্যু

আহত যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শহিদুল ইসলাম শাওন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৮ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ'র কর্তব্যরত ডা. সাব্বির। তিনি জানান, ২৩ নম্বর বেডে ভর্তি ছিলেন সাওন। চিকিৎসাধীন সেখানে তার মৃত্যু হয়েছে।

মৃত সাওনের ছোট ভাই সোহানুর রহমান সোহান জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মীরকাদিম পৌরসভার মুরমা গ্রামে। বাবার নাম ছোয়া আলী ভূইয়া। পেশায় সে মিশুক (অটোরিকশা) চালক ছিলেন। পাশাপাশি মীরকাদিম পৌরসভার যুবদলের কর্মী ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে শাওন ছিল বড়। স্ত্রী সাদিয়া আক্তার ও এক বছরের ছেলে আবরারকে নিয়ে গ্রামে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, গতকাল বুধবার সন্ধ্যায় আহত অবস্থায় সাওনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত ছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এরআগে, গতকাল বুধবার মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রীজের পাশে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪০), তারেক (২০) ও সাওন (২৬)। এদের মধ্যে জাহাঙ্গীরকে মিরপুর ডেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হয়। আর তারেক চিকিৎসা নিয়ে চলে যান। আশঙ্কাজনক অবস্থায় সাওনকে জরুরী বিভাগের আইসিইউতে রাখা হয়।

আহত সাওনের বন্ধু নাহিদ খান জানান, যাত্রী নিয়ে সমাবেশে গিয়েছিলেন সাওন। তখন আহত হয়েছেন। সাওনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা জানতে পেরেছি পুলিশের গুলিতে আহত হয়েছিলেন শাওন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App