×

জাতীয়

কল্যাণ পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৩:১৮ পিএম

কল্যাণ পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বিএনপি

বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির নেতৃবৃন্দ। ছবি: ভোরের কাগজ

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ইস্যুতে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে বিএনপি। ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেছে দলটি।

রবিবার (২ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বেলা আড়াইটায় এই সংলাপ শুরু হয়।

বিএনপির মিডিয়াসেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন।

অন্যদিকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে সংলাপে অংশ নিয়েছেন পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম-মহাসচিব সোহেল মোল্লা, আব্দুল্লাহ আল হাসান সাকিব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুবুর রহমান শামিম, উত্তরের সেক্রেটারি জামাল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ ও উত্তরের সেক্রেটারি আবু ইউসুফ।

সৈয়দ ইবরাহিম বলেন, প্রথম পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হয়েছে, সেগুলো সমন্বয় করে যুগপৎ আন্দোলনের রূপরেখা এগিয়ে নেয়ার এজেন্ডা থাকবে এই সংলাপে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App