×

জাতীয়

ডাস্টবিন থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০১:৩৪ পিএম

ডাস্টবিন থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। পরিত্যক্ত অবস্থায় এগুলো ডাস্টবিনে পাওয়া যায়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের একটি বস্তু পাওয়া যায়। পরে কাস্টমস সেই বস্তুটি খুলে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

উদ্ধার করা এসব স্বর্ণের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App