×

জাতীয়

বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১০:২২ পিএম

বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন
বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন

বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি। ছবি: ভোরের কাগজ

বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন

বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে উদ্বোধনের পর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ কর্তৃক জমকালো যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।

বিজিবি জানায়, উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী গ্যালারী চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।

[caption id="attachment_377038" align="aligncenter" width="1280"] বৃহস্পতিবার বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: ভোরের কাগজ[/caption]

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ জমকালো যৌথ রিট্রিট প্যারেড করে। মূলত দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুপ্রতীম ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্ট এই প্যারেড প্রদর্শন করে।

প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনের জন্য বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে ধন্যবাদ জানান। তাদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে ফটোশেসনে অংশ নেন।

[caption id="attachment_377041" align="aligncenter" width="1280"] উদ্বোধনী শেষে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ জমকালো যৌথ রিট্রিট প্যারেড করে।। ছবি: ভোরের কাগজ[/caption]

বাংলাবান্ধায় নবনির্মিত গ্যালারি চত্বরে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট সিরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য উভয় বাহিনীর মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং সহ বিএসএফের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সরকারী ও বেসরকারী পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া জয়েন্ট রিট্রিট দেখতে উভয় দেশের পর্যটকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App