×

জাতীয়

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৪:০২ পিএম

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ওই দুই বাংলাদেশির নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ।

সীমান্তবর্তী লোকজন অবহিত করেন, ওই সীমান্তে ৯৮৮ নং সীমান্ত পিলারের ১ নং সাব পিলার দিয়ে চোরাচালানের চেষ্টা করে বাংলাদেশি ও ভারতীয় চোরাচালানকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাতে পার্শ্ববতী গ্রামের সুজন মিয়া ও আব্দুল মজিদ নামে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

পরে তার সঙ্গীরা তাদের উদ্ধার করে রংপুরে নিয়ে যায়। একটি সূত্র জানায়, আইনি জটিলতার কারণে তারা রংপুরের একটি বেসরকারি হাসপাতালে গোপনে চিকিৎসা নিয়েছেন।

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, বিষয়টি অবহিত নন তিনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সালমান শাহ হত্যা মামলা ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

দীনেশ ত্রিবেদী ‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App