×

জাতীয়

২ ঘণ্টা আগেই খুলনায় বিএনপির গণসমাবেশ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০২:৩২ পিএম

২ ঘণ্টা আগেই খুলনায় বিএনপির গণসমাবেশ শুরু

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই শুরু হয় খুলনাবাসীর বহুল প্রতীক্ষিত এ রাজনৈতিক সমাবেশ।

শনিবার ( ২২ অক্টোবর ) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ১২টার আগেই সমাবেশ শুরু হয়।

হঠাৎ করে ডাকা পরিবহন ধর্মঘটে শুক্রবার ( ২১ অক্টোবর )  থেকে সব ধরণের বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকার পর মাঝিদের ধর্মঘটের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছে রূপসা ঘাট ও জেলখানা ঘাটে যাত্রী পারাপার। এ দুটি ঘাট শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। যদিও বিএনপি নেতারা বলছেন রিকশা, ইজিবাইক কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পারছেন খুলনা অভিমুখে আসছেন।

সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়ে যায়। আয়োজকরা বলছেন, দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। অনেকে বাধাবিপত্তি পেরিয়ে গতকাল থেকেই খুলনা শহরে অবস্থান করছেন। তাদের ফিরতে হবে। এ কারণে দিনের আলোর মধ্যেই গণসমাবেশ শেষ করা হবে।

গণসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমখ।

জানা গেছে, সমাবেশমঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর। বেলা ১১টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে বিএনপির সমাবেশ এলাকায় দেখা যায় ব্যাপক জনসমাগম। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতাকর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। আবার তীব্র রোদের কারণে অনেকে সড়কের পাশে ছায়ায় জড়ো হয়েছেন।

খুলনা মহানগর বিএনপির নেতারা জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। থাকবে ড্রোন ক্যামেরায় নজরদারি। এ ছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ৪০০ স্বেচ্ছাসেবক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App