×

জাতীয়

১২ ইউনিয়নে ভোট ২৮ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৭:৫২ পিএম

১২ ইউনিয়নে ভোট ২৮ নভেম্বর

ফাইল ছবি

আগামী ২৮ নভেম্বর দিনক্ষণ রেখে দেশের বিভিন্ন উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২৩ অক্টোবর) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ নভেম্বর, ৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ১৩ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এসব ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউনিয়নগুলো হলো, চাঁদপুর জেলার হাইমচরের চরভৈরবী ও ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ, ভোলা জেলার চরফ্যাশনের আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ।

এছাড়াও রয়েছে কুমিল্লা জেলার সদর দক্ষিণের জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া। বিভিন্ন কারণে এসব ইউপিতে ভোট স্থগিত করে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App