×

জাতীয়

দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত নেই সরকারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৫:৫৪ পিএম

দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত নেই সরকারের

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত নেই সরকারের

দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ নিয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক আলোচনা সভায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। প্রয়োজনে দিনের বেলায় সবাইকে বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী এমন মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, তৌফিক-ই-ইলাহী সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তৌফিক-ই-ইলাহী সাহেব নিজে কেন এ কথা বলেছেন সেটার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।

খুলনায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলছেন যে, তাদের সমাবেশ দেখে এই হয়েছে সেই হয়েছে। আমাদের কর্মীরা বলছেন, আমাদের একটু কাতুকুতু লেগেছে। ভয় লাগা তো দূরের কথা আমাদের একটু কাতুকুতু লেগেছে। আসলে ওনারা দুই হাজার মানুষের সমাবেশ করেন তো যখন ১০-১৫ হাজার মানুষ দেখেছেন তখন একটু খেই হারিয়ে ফেলেছেন, এটিই হলো ঘটনা।

তিনি বলেন, বিএনপি খুলনায় সমাবেশ করতে গিয়ে রেলস্টেশন ভাঙচুর করেছে, দৌলতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেছে। বিএনপি নেতারা বলেছেন, বাস-লঞ্চ বন্ধ। বাস-লঞ্চের মালিকরাই কিন্তু ধর্মঘট করেছেন, এখানে সরকার বা সরকারি দলের কোনো হাত নেই। বাসমালিকদের ধর্মঘটের কারণ হচ্ছে তারা ২০১৩-২০১৪ সালে যেভাবে বাসে আগুন দিয়েছিলেন, জীবন্ত শ্রমিক পুড়িয়ে হত্যা করেছেন এজন্য মালিকরা উদ্বিগ্ন ছিলেন। এ কারণেই তারা ধর্মঘট ডেকেছেন।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সেখানে বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে নাকি আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। আমি আশা করি, এ আশঙ্কা যেন বিএনপির বেলায় না ঘটে। সেটিই আমার প্রত্যাশা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হচ্ছে অতীতে তারা যেটা বলেছিলেন তাদের ক্ষেত্রেই সেটি ঘটেছে। আওয়ামী লীগের বেলায় নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে

জ্বালানি প্রতিমন্ত্রী আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে

মেঘনায় টেঁটাযুদ্ধে প্রাণহানির ঘটনায় ৪ জন গ্রেফতার

মেঘনায় টেঁটাযুদ্ধে প্রাণহানির ঘটনায় ৪ জন গ্রেফতার

সাইবার সুরক্ষা আইনে 'বাঁশেরকেল্লা' পেজের বিরুদ্ধে মামলা

সাইবার সুরক্ষা আইনে 'বাঁশেরকেল্লা' পেজের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App