×

জাতীয়

বেআইনি ধর্মঘট ডাকলে জেল-জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৮:৩৭ পিএম

বেআইনি ধর্মঘট ডাকলে জেল-জরিমানা

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল

জরুরি সেবা খাতে বেআইনিভাবে ধর্মঘট ডাকলে বা সমর্থন দিলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড রেখে অত্যাবশ্যক পরিষেবা আইন-২০২২ মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল বলেন, যদি কেউ বেআইনিভাবে ধর্মঘট ডাকে তাহলে সাধারণভাবে ৬ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা হবে। আবার বেআইনি ধর্মঘট চলমান রাখার জন্য যদি সমর্থন দেয় তাহলে এক বছরের কারাদণ্ড ও কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিষ্ঠানের মালিক যদি বেআইনি লেআউট চালু করে সেক্ষেত্রে কমপক্ষে ৬ মাস জেল ও অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে। কেউ যদি প্ররোচনা দেয় তাহলে মূল অপরাধে যে শাস্তি আছে, সেই শাস্তিই পাবে। বিভাগীয় ব্যবস্থাও নেওয়া যাবে, যদি সরকারি কোনো অফিস হয়। যেমন কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এমডি যদি লেঅফ ঘোষণা করেন তাহলে এর বাইরেও ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে।

২০২১ সালের ৪ অক্টোবর আইনটির খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। চূড়ান্ত অনুমোদনের পর এখন এটি পাসের জন্য সংসদে উঠবে। এরপর গেজেট জারি করবে সরকার।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আইনটিতে ১৪টি ধারা আছে। ৪ নম্বর ধারায় বলা হয়েছে, সরকার কোনো বিষয়গুলোকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করবে। ৫ ধারায় বলা হয়েছে, কিছু চাকরিতে কর্মরতদের নির্দিষ্ট এলাকা ত্যাগ না করার ক্ষমতা, আরেক ধারায় বলা হয়েছে ধর্মঘট, লকডাউন বা লেঅফ নিষিদ্ধ করার কথা। অনেক সময় শিল্পপ্রতিষ্ঠানে লেঅফ বা নক আউট করা হয়। সরকার যদি মনে করে এগুলো জাস্টিফায়েড না তাহলে এগুলো নিষিদ্ধ করতে পারবে। যে সেবাগুলোকে সরকার মনে করবে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে সেগুলোর নাম ঘোষণা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App