×

জাতীয়

প্রতারণা মামলায় কাজী এরতেজা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১১:০৮ পিএম

প্রতারণা মামলায় কাজী এরতেজা গ্রেপ্তার
প্রতারণা মামলায় কাজী এরতেজা গ্রেপ্তার
প্রতারণা মামলায় কাজী এরতেজা গ্রেপ্তার
প্রতারণা মামলায় কাজী এরতেজা গ্রেপ্তার

জালিয়াতি ও প্রতারণা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলোচিত কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার গুলশান ২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।

গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়েছে, খিলক্ষেত থানায় সাইফুল ইসলাম এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি চলতি বছরের ১০ জানুয়ারি করা হয়েছিল। এ মামলার অন্যান্য আসামিরা হলো আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।

বিষয়টি নিশ্চিত করে পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ বলেন, কাজী এরতেজার বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা করেন সাইফুল ইসলাম। সে মামলায় কাজী এরতেজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় এজাহারনামায় আরও তিনজন আসামি রয়েছেন। তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। পুলিশ সূত্র জানিয়েছে, এদের মধ্যে আবু ইউসুফ ও রিয়াজুলকে আগেই গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে কাজী এরতেজা হাসানের নাম উঠে আসে। ওই মামলার তদন্তে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় কাজী এরতেজাকে গুলশান-২-এর অফিস থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পিবিআিইয়ের একটি দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App