×

জাতীয়

বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৮:১১ পিএম

বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: ভোরের কাগজ

বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ

বিএনপি বেশি ফাউল করছে, তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১২ নভেম্বর) বিকালে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ডাকে খেলা হবে। বিএনপি বেশি লাফালাফি করছে। বেশি ফাউল করছে। তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে বাংলাদেশের জনগণ।

দীর্ঘ ৮ বছর পর আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, দলটি এখনই শুরু করে দিয়েছে মনোনয়ন বাণিজ্য। মনোনয়নের কথা বলে বস্তায় বস্তায় টাকা নিচ্ছে। তারেক রহমান বস্তায় বস্তায় টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছেন। তাদের এই বাণিজ্যের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে।বিএনপি খেলায় ফাউল করলে লাল কার্ড দেখাবে জনগণ।

ওবায়দুল কাদের বলেন, এই বাংলার ইতিহাস বীরের ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। যদি জিয়াউর রহমান হত্যাকারীদের সঙ্গে না থাকত, তাহলে বঙ্গবন্ধুর খুনিদের সাহস হতো না। জিয়াউর রহমান খুনিদের পুরস্কৃত করেছে বিদেশে চাকরি দিয়ে। এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে আইন সংশোধন করেছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে পঞ্চম সংশোধনী করেছেন। খন্দকার মোশতাক আহমদ তার সেনাপতি ছিলেন।১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান, আর ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান।

জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

সর্বশেষ ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয় আওয়ামী লীগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুধু কার্যক্রম নয়, সন্ত্রাসী দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে আ.লীগকে

এবি জুবায়ের শুধু কার্যক্রম নয়, সন্ত্রাসী দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে আ.লীগকে

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাটে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাটে তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App