×

জাতীয়

খাদ্যজনিত রোগে ৪ লক্ষাধিক প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৪:০৬ পিএম

খাদ্যজনিত রোগে ৪ লক্ষাধিক প্রাণহানি

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী বছরে প্রায় ১৫০ মিলিয়ন মানুষ অসুস্থ হচ্ছেন খাদ্যজনিত নানা রোগে। তাদের মধ্যে প্রাণ হারাচ্ছেন ১ লাখ ৭৫ হাজার, যার মধ্যে ৫০ হাজারই শিশু। প্রতি ১০ জনের একজন এ সংক্রান্ত অসুস্থতায় ভোগেন এবং প্রতি বছর এতে প্রাণ হারাচ্ছেন ৪ লাখ ২০ হাজার মানুষ। এছাড়া প্রতি তিনজনের একজন শিশু মারা যায় খাদ্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যমকর্মীদের নিরাপদ খাদ্য আইন এবং বিধিপ্রবিধি অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাউল হোসেন এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএফএসএর আইন কর্মকর্তা শেখ মো. ফেরদৌস আরাফাত।

কর্মশালায় নিরাপদ খাদ্য আইন ও বিধিপ্রবিধি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসের সদস্য মঞ্জুর মোর্শেদ আহমদ। প্রবন্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিভিন্ন ধারা ও অধ্যায়, খাদ্য দূষণকারী, সংযোজন দ্রব্য ব্যবহার, স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ, খাদ্য স্পর্শক, ব্যবসায়ীর বাধ্যবাধকতা, দূষণ, ক্ষতিকর অবশিষ্টাংশ, ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ, বিষাক্ত পদার্থযুক্ত খাদ্যদ্রব্য প্রত্যাহার নিয়ে আলোচনা করা হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার যতই আইন করুক না কেন, আমরা সবাই সচেতন না হলে কিছুই কাজে আসবে না। নিরাপদ খাদ্যের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হলে গণমাধ্যমকর্মীদের ভূমিকা পালন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App