×

জাতীয়

চলতি অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৪২ হাজার কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৮:৩০ পিএম

চলতি অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৪২ হাজার কোটি টাকা

ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরে তিন লাখ ৪২ হাজার ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রতিবেদন তুলে ধরা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজস্ব আদায় বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ (সাময়িক) শতাংশ, বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার নিরুপিত হয়েছে। এ অর্থবছরে দেশে রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ। মোট রপ্তানি হয়েছে ৫২ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২১-২২ অর্থবছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে ৩ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। আর প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২১ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে ৯ লাখ ৮৪ হাজার ৭৫৯ বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন।

তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এক হাজার ৮৩৬টি প্রকল্পে ব্যয় হয়েছে ২ লাখ তিন হাজার ৭৮৩ কোটি টাকা, যা বরাদ্দের ৯২ দশমিক ৮০ শতাংশ। এ অর্থবছরে ৩৩৩টি প্রকল্প শেষ হয়েছে।

২০২১-২২ অর্থবছর শেষে ১৬ দশমিক ০৭ লাখ টন খাদ্যশস্য মজুত ছিল উল্লেখ করে তিনি বলেন, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এ ছাড়া সার, সেচ কাজে বিদ্যুৎ, আখসহ বিভিন্ন খাতে মোট ১৫ হাজার ১৭২ দশমিক ৭৯ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আর জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬৬৯ মেগাওয়াট বিদ্যুৎ। আর এই অর্থবছরে বিদ্যুৎসুবিধাভোগী জনগোষ্ঠী শতভাগে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ১৮ দশমিক ৪৭ কোটি ও ইন্টারনেট গ্রাহক প্রায় ১২ দশমিক ৬২ কোটিতে উন্নীত হয়েছে। আর ২০২১ সালের ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে সাড়ে তিন গিগাহার্জ ব্যান্ডে ফাইভজি সেবা চালু করা হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App