×

জাতীয়

গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিএনপিকে অনুমতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০২:৪২ পিএম

গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিএনপিকে অনুমতি

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন ডিএমপি উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। ছবি: ভোরের কাগজ

গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তবে কবে নাগাদ অনুমতি দেয়া যাবে তা নির্দিষ্ট করে এখনই বলা যাবে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ফারুক হোসেন বলেন, বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তারা সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন। আমরা লিখিত দরখাস্ত পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখবো অনুমতি দেয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখবো কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এরকম কাউকে গ্রেপ্তার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের বিরুদ্ধে এরকম কোনো গ্রেপ্তারের অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো, তাদের গ্রেপ্তার করবো।

বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কতদিন লাগবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আজকে আবেদন করেছেন, আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণ করে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App