×

জাতীয়

নীরব-টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫২ পিএম

নীরব-টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুলতান সালাউদ্দিন টুকু (বামে) ও সাইফুল ইসলাম নীরব (ডানে)

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (৪ ডিসেম্বর) আসামিদের হাজিরা দেয়ার জন্য দিন ধার্য ছিল। এদিন তারা আদালতে উপস্থিত না হওয়ায় আইনজীবী সময়ের আবেদন করেন।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি বিএনপি নেতা সাইফুল ইসলাম নীরব ও নিপুণ রায় চৌধুরী।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে তারা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক অতর্কিত আক্রমণ করে ও মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে এলে সেখানে কর্মরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে শাহবাগের দিকে যেতে থাকে। ওই অবৈধ উচ্ছৃঙ্খল জনতাকে নিবৃত ও ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও সরকারি কাজে বাধা দেয়।

এ ঘটনায় রমনা থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App