×

জাতীয়

এসএসসির ফরম পূরণ শুরু ১৮ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৮:৩২ পিএম

আগামী ১৮ ডিসেম্বর থেকে বাড়তি দামে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণে প্রতি পত্রের ফি ১০ টাকা বাড়ানো হয়েছে। আগে পত্র প্রতি ১০০ টাকা ফি নেয়া হলেও এবার সে ফি করা হয়েছে ১১০ টাকা। এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি পত্রের পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। সে হিসেবে ফরম পূরণে অতিরিক্ত ১২০ টাকা গুনতে হবে শিক্ষার্থীদের। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। গতকাল রবিবার এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বোর্ড।

জানা গেছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা সব বিষয়ে সংপ্তি সিলেবাসে অনুষ্ঠিত হবে। আইসিটি ছাড়া অন্যান্য বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। আর আইসিটি পরীক্ষা হবে ৫০ নম্বরে। এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে মোট ২ হাজার ১৪০ টাকা। ব্যবসয় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার ২০ টাকা।

জরিমানা ছাড়া ফরম পূরণের ফি জমা দেয়া যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি’সহ ফরম পূরণের ফি জমা দেয়া যাবে ১০ জানুয়ারি পর্যন্ত।

এসএসসি পরীক্ষা ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১১০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। আর জিপিএ উন্নয়ন পরীার্থীদের ১০০ টাকা অনুমতি বা তালিকাভুক্তি ফি দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা

অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App