×

জাতীয়

শেখ হাসিনা বিদায় চাইতেই সমস্বরে ‘না, না’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৪ এএম

শেখ হাসিনা বিদায় চাইতেই সমস্বরে ‘না, না’

ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের পর বিদেশে নির্বাসিত থাকা অবস্থায়ই আওয়ামী লীগের ত্রয়োদশ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা। ১৯৭৭ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেই দলের হাল ধরেছিলেন। এরপর চার দশক ধরে সভাপতি নির্বাচিত হয়ে আসছেন তিনি। দলকে করেছেন সুসংগঠিত। তার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয়বারসহ চতুর্থবার রাষ্ট্রক্ষমতায় রয়েছেন।

টানা ৪১ বছর ধরে সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শেখ হাসিনা। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতাকর্মীর কাছে শেখ হাসিনা ঐক্যের প্রতীক। দলের জন্য অপরিহার্য ব্যক্তিত্ব তিনি। নেতাকর্মীরা কোনোভাবেই তার বিকল্প ভাবতে রাজি নন। তাদের আকাঙ্ক্ষিত নেত্রী আজীবন দলের নেতৃত্ব দেবেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে সমাপনী বক্তব্যে দল থেকে বিদায় চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সারা দেশ থেকে আগত কাউন্সিলদের উদ্দেশে তিনি বলেন, যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি। আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন। দলকে সুসংগঠিত করুন। নতুন আসতে হবে। পুরাতনের বিদায়, নতুনের আগমন- এটাই চিরাচরিত নিয়ম।

এসময় উপস্থিত সব কাউন্সিলর সমস্বরে না না বলে চিৎকার করতে থাকেন। তারা দাবি করেন- ‘আপা আপনার কোনো বিকল্প নেই।’

পরে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এবারের সম্মেলনে ঘোষিত নতুন কমিটিতে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। এই নিয়ে টানা দশমবারের মতো আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। আর টানা তৃতীয়বারের মতো দলটির দ্বিতীয় শীর্ষ পদের নেতৃত্ব দেবেন ওবায়দুল কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

১১ দল ছেড়ে নতুন কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

১১ দল ছেড়ে নতুন কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App