×

জাতীয়

দেশের মানুষ সরকারের পতন চায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০২:০৯ পিএম

দেশের মানুষ সরকারের পতন চায়

ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন চায়। কারণ এই সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান ছাত্রলীগ ও যুবলীগ দ্বারা নিয়ন্ত্রিত। দুর্নীতিতে মানুষ সর্বশান্ত। যুব ও ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, স্বাধীনতার সুফল বলতে আমরা পেয়েছি দুর্নীতি, অন্যায়, অবচার, মিথ্যা মামলা ও নিপীড়ন। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন। কেউ যদি মনে করেন রাজনীতিবিদরা এককভাবে জনগণকে এই অবস্থা থেকে মুক্তি এনে দিবে। তা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর।

কর্নেল অলি দেশের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে ‘এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা’ জ্ঞাপন করি। বিজয় কেউ এনে দেবে না। সোই ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।

তিনি আরও জানান, এলডিপি ৩০ ডিসেম্বর বিকেল তিনটায় তেজগাঁওয়ের পূর্বপান্থপথস্থ এলডিপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের জন্য সুশৃঙ্খলভাবে, নিয়মনীতি আইন মেনে মিছিলে অংশ নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App