×

জাতীয়

উবারের কিছু অজানা তথ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

উবারের কিছু অজানা তথ্য

ছবি: সংগৃহীত

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে । সোমবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে উবারের ক্রমাগত উন্নতির চিত্র উঠে এসেছে।

২০২২ সালে বাংলাদেশে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন করা, রাইডশেয়ারিং খাতে শীর্ষস্থানীয় সেফটি স্ট্যান্ডার্ড স্থাপন করা, দেশের আটটি বিভাগের প্রতিটিতে সার্ভিস চালু করা এবং মহামারি সংকট মোকাবিলায় উবারের সহায়তাসহ বিভিন্ন বিষয় এই প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে:

১. ২০২২ সালে বাংলাদেশে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন করেছে উবার, যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান। শব্দ এই সমান দূরত্ব অতিক্রম করতে সময় নেয় ১৩ বছর ১০ মাস যেখানে উবারের প্রয়োজন হয়েছে মাত্র এক বছর। ২. বাংলাদেশে এ বছর উবারের সার্ভিস বিস্তৃত হয়ে আটটি বিভাগের ২০টি শহরে পৌঁছে গেছে। ৩. ২০২২ সালে এ দেশের ব্যস্ততম শহর ছিল ঢাকা। এ শহরে সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ (রাত ১০টা-সকাল ৬টা) এবং অফিস আওয়ার ট্রিপ (সকাল সাতটা-১১টা ও বিকেল চারটা-রাত আটটা) হয়েছে। ৪. বাংলাদেশের যাত্রীরা দুপুর দুইটা ও সন্ধ্যা ছয়টার মধ্যে সবচেয়ে বেশি ট্রিপ বুক করেছেন। ৫. একদিনে সর্বোচ্চ সংখ্যক ট্রিপ বুক করা হয়েছে ৯ সেপ্টেম্বর। দিনটি ছিল শুক্রবার। ৬. একইভাবে, ২০২২ সালে ট্রিপ বুক করার জন্য সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় দিনটি ছিল শুক্রবার। ৭. ট্রিপ বুকের ক্ষেত্রে এ বছরের সবচেয়ে জনপ্রিয় মাস ছিল অক্টোবর। ৮. ২০২২ সালে বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে চালকদের জন্য একটি প্রশিক্ষণেরও আয়োজন করে উবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App