×

জাতীয়

বিভিন্ন কারাগারে ৯০ চিকিৎসককে পদায়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:১৯ এএম

বিভিন্ন কারাগারে ৯০ চিকিৎসককে পদায়ন

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলবের পরপরই দেশের কেন্দ্রীয় ও জেলা কারাগারগুলোয় মোট ৯০ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। তাদের আগামী তিন দিনের মধ্যে কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মাহমুদুল বাশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন অন্যথায় তিন দিন হতে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।

এছাড়া পদায়ন, বদলি করা পদে অথবা পদগুলোয় কোনো কর্মকর্তা মুভইন না করা অবস্থায় কর্মরত থাকলে তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন।

এর আগে মঙ্গলবার সকালে দেশের কারাগারের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) তলব করেন হাইকোর্ট। ২৪ জানুয়ারি তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়।

একাধিকবার সময় নিয়েও কারাগারের শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগ না দেয়ার কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App