×

জাতীয়

পি কে হালদারের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম

পি কে হালদারের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বুধবার (২৫জানুয়ারী) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন জবানবন্দি প্রদান করেন। তবে এদিন তা শেষ হয়নি। আদালত আগামী ১ ফেব্রুয়ারি অবশিষ্ঠ জবানবন্দি এবং জেরার তারিখ ধার্য করেন। এনিয়ে মামলাটিতে ১০৬ জন সাক্ষীর মধ্যে ১০০ জনের সাক্ষ্য হয়েছে। দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম এতথ্য জানান।

এদিন সাক্ষ্য গ্রহণের সময় কারাগারে থাকা চার আসামি অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়।

এছাড়া পিকে হালদারসহ ১০ আসামি পলাতক রয়েছেন। বাকি পলাতকরা হলেন- পিকে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী। এজাহারে বলা হয়, পিকে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন।এছাড়া ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই ভূমি কর্মকর্তাকে শোকজ, একজন বদলি

দায়িত্বে অবহেলা ও অনিয়ম দুই ভূমি কর্মকর্তাকে শোকজ, একজন বদলি

যে কারণে বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

যে কারণে বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে নাকাল দেড় লাখ গ্রাহক

বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে নাকাল দেড় লাখ গ্রাহক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App