×

বিএনপি

পদত্যাগের সংবাদে যা বললেন ফজলুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

পদত্যাগের সংবাদে যা বললেন ফজলুর রহমান

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবরকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান। একই সঙ্গে ভুয়া সংবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন ফজলুর রহমান।

ফেসবুক পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

পোস্টে আরও বলা হয়, যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করা উচিত নয়। বিভ্রান্তি এড়াতে ফজলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এএমআই টিভির পেজ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সত্য প্রচার এবং মিথ্যা তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপিদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের পদত্যাগের ঘোষণা-সংক্রান্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তবে নিজের ফেসবুক পোস্টে এ খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন ফজলুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক

সেন্টমার্টিন নৌপথ তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক

বিএনপিতে ফিরছেন বহিষ্কৃত ৮০-৮৫ নেতা, তালিকায় যারা

বিএনপিতে ফিরছেন বহিষ্কৃত ৮০-৮৫ নেতা, তালিকায় যারা

পদত্যাগের সংবাদে যা বললেন ফজলুর রহমান

পদত্যাগের সংবাদে যা বললেন ফজলুর রহমান

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App