×

জাতীয়

শূন্য দশমিক শূন্য দুই শতাংশ হারে কমছে কৃষি জমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম

কৃষি জমি ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৫৮৭ একর

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি নমুনা শুমারি (শস্য) ২০২০ অনুসারে, বর্তমানে দেশে মোট কৃষি জমির পরিমাণ ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৫৮৭ একর। এর মধ্যে চাষযোগ্য কৃষি জমির পরিমাণ ১ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৪২ একর। কৃষি শুমারি ২০১৯ (প্রকাশিত ২০২২ সালের ডিসেম্বর) অনুসারে দিন দিন কৃষি জমি ০.০২ শতাংশ হারে কমছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এই কৃষিজমি কমা বন্ধে ৬ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। যার মধ্যে ফসলের উলম্ব সম্প্রসারণের মাধ্যমে মোট আবাদি জমি বাড়ানো, উদ্বুদ্ধকরনের মাধ্যমে কৃষকদের কৃষি জমি যাতে অকৃষি খাতে না যায়, তার পরামর্শ দেয়া, কৃষি জমি রক্ষায় নদী ভাঙন রোধকল্পে নদীর তীরবর্তী এলাকায় তাল, খেজুর, নারিকেল জাতীয় ফসল রোপণে উদ্ধুদ্ধকরণ করাসহ পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া চিনিকল, পাটকল, বস্ত্রকল ও রেলওয়েসহ সরকারি প্রতিষ্ঠানের পতিত জমি চাষাবাদের উদ্যোগ নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App