×

জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫১ পিএম

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ

ছবি: টিভি থেকে সংগৃহীত

সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

রুশ-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকট মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পুনর্গঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নিয়েছে সরকার।

সরকারপ্রধান বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতার পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়; আমরা সেই নীতিতে বিশ্বাস করি। সশস্ত্র বাহিনী বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে কারেও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব নীতিতে কাজ করে যাচ্ছে। তবে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সেনাবাহিনী বসে থাকবে না। কঠোরভাবে প্রতিরোধ করবে।

পেশাদারিত্ব বজায় রেখে সব সেনা সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক তুরস্ক-সিরিয়ায় মানবিক বিপর্যয়ে ভূমিকাসহ নানা দুর্যোগে সেনাবাহিনীর অবদানকে গুরুত্বের সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান, বাহিনীর উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা। প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগে সিরিয়া ও তুরস্কে যে ভায়াবহ ভূমিকম্প হলো সেখানেও আমরা যে সহযোগিতা প্রেরণ করেছি আমাদের সশস্ত্রবাহিনীর সদস্যরা সেখানে অত্যন্ত দক্ষতার সঙ্গে উদ্ধার কার্য পরিচালনা করছে। কাজে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। বিশ্বমন্দা এড়াতে সবাইকে ফসল উৎপাদনে এগিয়ে আসারও আহ্বান জানান সরকারপ্রধান। সরকার প্রধান বলেন, আমি চাই আমাদের সকলে প্রত্যেকটি নাগরিক তার যা, যেখানে, যতটুকু জমি আছে বা সুযোগ আছে যে যা পারেন উৎপাদন করবেন। বাংলাদেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী, কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App