×

জাতীয়

গণআন্দোলনে দিশাহারা হয়ে পড়েছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৪ পিএম

গণআন্দোলনে দিশেহারা হয়ে রাজপথের নেতাকর্মীদের যেকোনো উপায়ে আটক রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদালত থেকে সব মামলায় জামিন নিয়ে মুক্তি পাওয়ার পর আমাদের নেতাকর্মীদের জেলগেট থেকে আবারো গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিবাদী সরকারের আচরণের বহিঃপ্রকাশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু গতকাল (শুক্রবার) জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফের তাকে গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নেয়া হয়।

এসময় সপুকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার ও তাকে অসুস্থ অবস্থায় পুলিশ হাসপাতালে নেয়া হলেও সুচিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে আবার থানায় নেয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মীর সরাফত আলী সপু’র নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি করেন মির্জা ফখরুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

পে স্কেল নিয়ে যত তথ্য

পে স্কেল নিয়ে যত তথ্য

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দেবে যুক্তরাষ্ট্র

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দেবে যুক্তরাষ্ট্র

হঠাৎ বন্ধ কেন মেট্রোরেল?

হঠাৎ বন্ধ কেন মেট্রোরেল?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App