×

জাতীয়

রাজধানীর কুড়িলে ৩ প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০২ এএম

রাজধানীর কুড়িলে ৩ প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে তিনটি প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ২টায় বিমানবন্দর সড়কের উত্তরাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত তিনটি প্রাইভেটকারের একটির চালকের নাম মাসুদ রানা। তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি বলেন, আমার ব্যক্তিগত গাড়ি এটি, উবারে চালাই। পেছন থেকে আরেকটি দ্রুতগতির প্রাইভেটকার আমার গাড়িকে ধাক্কা দেয়। তখন আমার প্রাইভেটকার সামনের ট্রাকটিকে আঘাত করে। এতে আমার গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

পেছন থেকে ধাক্কা দেওয়া প্রাইভেটকারের চালক বলেন, এখানে আগে থেকেই রাস্তার ভেতর একটি প্রাইভেটকার চাকা বিকল হয়ে পড়েছিল। সেটির কোনো লাইট জ্বলছিল না। হঠাৎ এটি নজরে আসায় পাশ কাটাতে গিয়ে আমার গাড়িটি সামনের অন্য প্রাইভেটকারে আঘাত করে।

এ সময় পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম পড়ে গিয়ে আহত হন। তিনি বলেন, পেছন থেকে দ্রুতগতিতে এসে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আমি মোটরসাইকেল থেকে পড়ে যাই। পা ছুলে গেছে, হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। হাটতে পারছি না।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এই মুহূর্তে রাস্তার মাঝে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার তিনটি পড়ে আছে। এগুলো উদ্ধার করার জন্য র‍্যাকার আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App