×

রাজধানী

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার বিমানবন্দর সংলগ্ন একটি ছয়তলা শপিং মলের পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা ও বিমানবন্দর ফায়ার সার্ভিস  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরো পড়ুন: ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুনের বার্তা পেয়ে উত্তরা ও বিমানবন্দর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুপুর ১টা ৫ মিনিটে পৌঁছায়। ফায়ার কর্মীদের টানা চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি, যা পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App