×

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হলে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ আলী আসগার।

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত সংসদে গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে।

নতুন দায়িত্বে মোহাম্মদ আলী আসগার রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি ও কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন। কমিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশও করবে।

মোহাম্মদ আলী আসগার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে তিনি বিজয়ী হন। নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে পরাজিত করেন।

এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আলী আসগার।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি। মঙ্গলবার পাঁচটি কমিটি গঠনের মধ্য দিয়ে এ পর্যন্ত মোট ৪৫টি সংসদীয় কমিটি গঠিত হলো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App