×

জাতীয়

দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১০:২৪ এএম

দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

ফাইল ছবি

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা। রাজধানীর বাতাসের মান আজও ‘খুব অস্বাস্থ্যকর’। শুক্রবার (৩ মার্চ) বেলা সাড়ে ৯টার দিকে ২২৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।

এদিন ২০১ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৯২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মায়ানমার ইয়াঙ্গুন। ১৮৯ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ১৮৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৭৭ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৭৩ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। ১৭১ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে চীনের উহান। ১৬৯ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের চেংডু।

এর আগে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App