×

জাতীয়

দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৯:৫০ এএম

দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

ফাইল ছবি

ঢাকার বাতাসের মান আজও ‘খুবই অস্বাস্থ্যকর’। শনিবার (৪ মার্চ) সকালে বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্যানুযায়ী ২৫৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা। যা গতকাল ছিল ২২১।

২০০-এর বেশি স্কোর নিয়ে গতকালের মতো আজও দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই।

সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং ও উহান, থাইল্যান্ডের চিয়াংমাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের লাহোর, চীনের সেনইয়াং এবং হাংঝু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর। এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App