×

জাতীয়

উড্ডয়নের সময় বিমানের চাকায় ফাটল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১২:১৭ পিএম

উড্ডয়নের সময় বিমানের চাকায় ফাটল

ছবি: সংগৃহীত

৭২ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করলো বিমান

উড্ডয়নের কিছু সময় পর মাঝ আকাশে কলকাতা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের চাকায় ফাটল দেখা দেয়।

সোমবার (৬ মার্চ) সকালে বিজি-৩৯২ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলকাতা থেকে বিমানের বিজি ৩৯২ ফ্লাইটটি সকালে ঢাকায় ফিরছিল। সকাল ১০ টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পেছনের চাকাগুলোর একটির টায়ার ফেটে যায়।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, টায়ার ফেটে গেলেও পাইলটের দক্ষতা ও পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় তেমন কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App