×

জাতীয়

আইপিইউ সম্মেলনে যোগ দিতে মানামা গেলেন স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১২:১৩ পিএম

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলিতে অংশ নিতে বাহরাইনের রাজধানী মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ ঘটিকায় স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

আগামী ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৪৬তম অ্যাসেম্বলি এবং আইপিইউ এর সংশ্লিষ্ট মিটিং অনুষ্ঠিত হবে।

অ্যাসেম্বলিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, মো: শাহে আলম এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আল মাহি এরশাদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

ব্যক্তিগত খরচে স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

এছাড়াও স্পিকারের একান্ত সচিব যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব এনামুল হক, পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে মানামা যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

‘দেশের উন্নয়নে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই’

গোমস্তাপুরে যুব দিবস ‘দেশের উন্নয়নে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই’

চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা

চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App