×

জাতীয়

সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৯:২৭ পিএম

সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। ছবি: সংগৃহীত

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ নির্মাণশ্রমিক।

শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডিইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আহত নির্মাণশ্রমিকদের পরিচয় জানা যায়নি। স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে তাদের।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে ভবনের দশম তলার ছাদের বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। প্রাথমিকভাবে তারা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রকল্পের আওতায় আজ ১০ তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ওই তলার মিলনায়তনের অংশটি একটু উঁচু করায় ওই অংশটি ধসে পড়ে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমাদের ফায়ার সার্ভিস স্টেশন থেকেই ছাদ ধসের বিষয়টি দেখতে পেয়ে আমরা ঘটনাস্থলে চলে আসি। নির্মাণাধীন ভবনের দশম তলার ছাদের বেশির ভাগ অংশ ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জন আহত হন। আমরা ভবন নির্মাণে দায়িত্বরতদের সঙ্গে উপস্থিত ও হাসপাতালে পাঠানো ব্যক্তিদের মিলিয়ে প্রাথমিকভাবে দেখেছি কেউ মিসিং নেই। আহত ব্যক্তিদের আঘাতও গুরুতর মনে হয়নি।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ওই ভবনের ছাদধসের বিষয়টি আমি শুনেছি। আমি বিষয়টি জানতে ঘটনাস্থলে যাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App