×

জাতীয়

প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৮:৫৩ এএম

সরকারি প্রাথমিক স্কুলের সহকারী ও প্রধান শিক্ষকদের বদলি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) একই বিভাগের মধ্যে আন্তঃজেলা অনলাইন বদলি হতে পারছেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক আদেশে এ খবর জানানো হয়েছে।

আজ থেকে শুরু হয়ে এই আন্তঃজেলা অনলাইন বদলি কার্যক্রম চলবে ২২ মার্চ পর্যন্ত। ১৪ ও ১৫ মার্চ শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন।

শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি স্কুল পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১৯ ও ২০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন এবং ২১ ও ২২ মার্চ বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App