×

জাতীয়

খালেদাকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দেয়া প্রতিষ্ঠানের প্রধান গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৪:১৬ পিএম

খালেদাকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দেয়া প্রতিষ্ঠানের প্রধান গ্রেপ্তার

যোশে মারিও গুইলোম্বো

জনৈক নারীকে পাঁচবার যৌন নিপীড়ন ও দুইবার আটকে রাখার অভিযোগে কানাডার টরন্টোর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কানাডীয় হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইচআরআইও) প্রতিষ্ঠাতা। তার নাম যোশে মারিও গুইলোম্বো (৬৪)।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিল সিএইচআরআইও।

কানাডীয় ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গুইলোম্বোর বিরুদ্ধে যৌন নিপীড়ন ও জোরপূর্বক বন্দী করার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তাকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টরন্টো পুলিশ। অলাভজনক প্রতিষ্ঠান সিএইচআরআইও জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ করে তারা।

পুলিশের মুখপাত্র ভিক্টর কোয়াং বলেন, গুইলোম্বোকে সন্দেহ করা হচ্ছে। একটি প্রতিষ্ঠানের পরিচিত মুখ তিনি। গত ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ অভিবাসন সংক্রান্ত পরামর্শ সেবা নিতে সিএইচআরআইও অফিসে যান ওই নারী। সেসময় তাকে যৌন নির্যাতন করেন গুইলোম্বো।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সিএইচআরআইও’র দেয়া ক্রেস্ট ও সনদ জনসম্মুখে আনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে সংগঠনটি। সনদে দেখা যায়, সিএইচআরআইওর ট্রিলিয়াম অ্যাওয়ার্ড হিসেবে ২০১৮ সালের ৩১ জুলাই খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মস্কোতে ‘অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশের কাবিল খান

মস্কোতে ‘অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশের কাবিল খান

শিকাগোর গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ খালেদা জিয়ার নামে

শিকাগোর গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ খালেদা জিয়ার নামে

৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার, মূল হোতা পলাতক

৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার, মূল হোতা পলাতক

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App