×

জাতীয়

হজ্জের বিমান ভাড়া কমানোর সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৫:০২ পিএম

আসন্ন হজ্জের ব্যয় বেড়ে যাওয়ার  হজ্জ যাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (১৫ মার্চ) জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটে বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশগ্রহণ করেন।

বৈঠকে হজ্বযাত্রীদের চিকিৎসার জন্য যে মেডিকেল টিম পাঠানো হয় সেখানে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।

কমিটি হজ্জযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কাজকে দ্রুত শেষ করার  সুপারিশ করেছে।

কমিটির ১৫তম বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও ‘আসন্ন হজ্ব ২০২৩’ এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App