×

জাতীয়

বাড়তি টাকায় হজ নিবন্ধনে সাড়া নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৮:৪১ এএম

এখনো খালি সাড়ে ১৫ হাজার

নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় আজ ২১ মার্চ পর্যন্ত চতুর্থ দফা নিবন্ধনের সময় বাড়ায় ধর্ম মন্ত্রণালয়। গত ১৬ মার্চ এ সময় বাড়িয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কোনো অবস্থাতে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। কিন্তু চতুর্থ ও শেষ সময়েও নিবন্ধনের সাড়া মিলছে না।

আজ মঙ্গলবার (২১ মার্চ) নিবন্ধনের সময় শেষ হবে। গতকাল সোমবার দুপুর ১টা পর্যন্ত হজে যেতে সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১১ হাজার ৭৫৫জন। হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সে হিসেবে এখনো ফাঁকা রয়েছে ১৫ হাজার ৪৩৩ জনের কোটা। একদিনের মধ্যে এত সংখ্যাক হজযাত্রী পূরণ হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের হজ বিভাগের কর্মকর্তারা।

গত ১৬ মার্চ চতুর্থ দফা সময় বাড়ানোর পর চার দিনে নিবন্ধন করেছেন মাত্র ৯৩৩ জন। ওইদিন রাতে সময় বাড়ানোর সময় নিবন্ধনের সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৮২২ জন। গতকাল পর্যন্ত দুপুর পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ১১ হাজার ৭৫৫জন। অর্থাৎ এখনো সাড়ে ১৫ হাজার হজযাত্রী নিবন্ধনের বাকি।

জানা গেছে, এবার হজের খচর বেশি হওয়ায় শুরু থেকেই নিবন্ধনে ভাটা পড়েছে। গত বৃহস্পতিবার শেষদিন প্রায় ৭ হাজারের বেশি নিবন্ধন করেছিল। হজযাত্রীদের আশা ছিল হাইকোর্ট, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন মহলের চাপে বিমান ভাড়া হয়তো কমবে। কিন্তু রবিবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক সাফ জানিয়ে দিয়েছেন, বিমানের ভাড়া কমানো বা সমন্বয় করার কোনো সুযোগ নেই। আর বাড়তি টাকায় হজ নিবন্ধনেও তেমন সাড়া নেই।

এদিকে নিবন্ধনের সময় বাড়ানো সম্ভব হবে না জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম। তিনি বলেন, সৌদিতে বাড়ি ভাড়া করতে হবে। এছাড়া হজযাত্রীদের ভিসা, প্রশিক্ষণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। এজেন্সিগুলো অপেক্ষায় থাকে শেষ সময় সর্বোচ্চ বাড়ি ভাড়ার রেট দেখে নিবন্ধন করতে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজ নিবন্ধন শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফা নিবন্ধন চলছে। ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক দুই লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন আট হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন দুই লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App