×

জাতীয়

ঈদে নামছে ৯ জোড়া বিশেষ ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৪:৩৯ পিএম

ঈদে নামছে ৯ জোড়া বিশেষ ট্রেন

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২২ মার্চ) রাজধানীর রেল ভবনের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলের টিকিট বিক্রির কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এছাড়া বিশেষ ব্যবস্থাপনায় ঈদের অগ্রিম ও ফেরত টিকিট বিক্রি করা হবে। ঢাকার বাইরে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি এবং সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঢাকা/জয়দেবপুর থেকে ঈদের ৩টি বিশেষ ট্রেনের আরও ৩ হাজার আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুযায়ী- ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল পাওয়া যাবে, ১৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১১ এপ্রিল। এছাড়া ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হবে। ঈদের পর পুনরায় সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে। ঈদে যাত্রীদের অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ২১৮টি (পূর্বাঞ্চল ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি) লোকমেটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App