×

জাতীয়

পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে তিনজনের সাক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০১:৫৯ পিএম

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের মামলায় পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে তিনজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- উপ কর কমিশনার মো. সাইফুর রহমান, সাব-রেজিস্ট্রার এসএম মোস্তাফিজুর রহমান, সাব-রেজিস্ট্রার মো. সোহরাব হোসেন সরকার।

আজ বুধবার (১২ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তারা সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের পিপির জুনিয়র আইনজীবী মো. আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সাক্ষ্যগ্রহণের সময় কারাগারে থাকা চার আসামি অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। এছাড়া গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১০ আসামি পলাতক রয়েছেন।

বাকি পলাতকরা হলেন- পি কে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

এজাহারে বলা হয়, পিকে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন। এছাড়া, ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন। মামলাটি তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App