×

জাতীয়

চলন্ত মেট্রোরেলে ঢিল, দুষ্কৃতকারীরা বাড়িছাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৩, ০৪:৩৫ পিএম

চলন্ত মেট্রোরেলে ঢিল, দুষ্কৃতকারীরা বাড়িছাড়া

ছবি: সংগৃহীত

ঢাকার কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কোচটির পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীরা বাড়িছাড়া বলে জানা গেছে।

মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে রবিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাফরুল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে ঢিল ছোড়া ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। দুষ্কৃতকারীরা বাড়িছাড়া বলে জানিয়েছে ডিএমটিসিএল।

সোমবার (০১ মে) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে। আমরাও দুষ্কৃতকারীদের খুঁজছি, তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেবো ভবিষ্যতে যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App