×

জাতীয়

কুর্মিটোলায় ইরানি নাগরিকের মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৩:৫৬ পিএম

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তার নাম গোলনারি সাইদ (৪০)।

মঙ্গলবার (১০ মে) রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। একই দিন সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়।

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, গোলনারি সাইদ একজন ইরানি নাগরিক। রাজধানীর বারিধারা ডিওএইচএস এর ৭ নম্বর রোডে একটি বাসায় বন্ধু ইব্রাহীমের সাথে থাকতেন। তিনি গুলশান-২ এ অবস্থিত ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিসের তালিকাভুক্ত সদস্য।

এসআই আরো জানান, ওই ব্যক্তির মা-বাবা দুইদিন আগে ইরানে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল মঙ্গলবার বিকেলে বাথরুমে গোলনারি সাইদকে পড়ে থাকতে দেখেন তার বন্ধু ইব্রাহীম। তখন বাসার অন্যান্যদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে আটটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App