×

জাতীয়

পুলিশ স্টাফ কলেজের ১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৭:৩৬ পিএম

পুলিশ স্টাফ কলেজের ১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

পুলিশ স্টাফ কলেজের ১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) ১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর মিরপুরে পিএসসি সম্মেলনকে এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব ড. মল্লিক ফখরুল ইসলাম সভা পরিচালনা করেন।

সভায় অন্যদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিণ কেন্দ্রের রেক্টর (সচিব) মো. আশরাফ উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব সেলিনা পারভেজ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সহিদউল্যাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয়) মোহাম্মদ মানজারুল মান্নান, শিা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯তম বোর্ড সভায় রূপকল্প ২০৪১ এর অভীষ্ঠ ল্য অর্জনে স্মার্ট পুলিশের উপযোগী প্রশিণ, শিা ও গবেষণা কর্মপরিকল্পনা প্রণয়ন, ‘বঙ্গবন্ধু’স ভিশন অব ল’ এনফোর্সমেন্ট: পুলিশিং ইন বাংলাদেশ’ গবেষণা সংক্রান্ত সেমিনার ও প্রকাশনা উদ্বোধন, প্রশিক্ষণ, একাডেমিক ও গবেষণা কার্যক্রমে বৈদেশিক সহযোগিতার আওতা সম্প্রসারণ, বঙ্গবন্ধু সেন্টার ফর পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা, পিএসসির জনবল বৃদ্ধিকরণ ও অবকাঠামো উন্নয়ন, ইন্টারপাভুক্ত সদস্যদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া, বিগত ১৮তম বোর্ড সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App