×

জাতীয়

হজযাত্রার প্রথম দিনেই ১৪০ জনের ফ্লাইট মিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১০:২৫ পিএম

গত বারের মতো এবারো হজ পালন নিয়ে শঙ্কায় পড়েছেন ১৪০ জন। হজযাত্রা শুরুর দিন রবিবার (২১ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটটিতে তাদের সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা নিয়ে জটিলতার কারণে তারা যেতে পারেননি।

ফলে তারা কখন ও কোন ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার দুপুর দুইটা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব যাত্রীর সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি যথাসময়ে উড়াল দিয়েছে তাদের ১৪০টি আসন ফাঁকা রেখেই। রবিবার থেকেই হজযাত্রীদের পরিবহণ শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভোরে ৪১৫ জন হজযাত্রী নিয়ে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইট। এরপর সকাল সাতটায়, সকাল সাড়ে ১০টায়, দুপুর দুইটা ২০ মিনিটে আরও তিনটি ফ্লাইট ছেড়ে গেছে। রাত ১০টা ৫০ মিনিটে আরেকটি ফ্লাইট যাবে। গত বছরও এজেন্সিগুলোর প্রতারণা কারণে হজে যেতে পারেননি প্রায় ৩০০ হজযাত্রী।

ফ্লাইট মিস করা হজযাত্রীরা জানিয়েছেন, এজেন্সির নির্দেশনা অনুযায়ী রোববার দুপুরে ফ্লাইট ধরতে শনিবারই তারা আশকোনার হজ ক্যাম্পে আসেন। তাদের যে ভিসা হয়নি, এ কথা শেষ সময়ে এসে তাদের জানায় এজেন্সি। পরে দুইটা ২০ মিনিটের যে ফ্লাইটে তাদের টিকেট ছিলো, সেটি তাদের না নিয়েই ঢাকা ত্যাগ করে।

এ বিষয়ে বিমানের পক্ষ থেকে হজ সমন্বয়ের দায়িত্বে থাকা ব্যবস্থাপক গোলাম সরওয়ার বলেন, শুনেছি ওই হজযাত্রীদের ভিসা হয়নি। তারা আমাদের কাউন্টারে আসেননি। তাদের রেখেই আমাদের যেতে হয়েছে।

সূত্র জানিয়েছে, ‘জান্নাত ট্রাভেলস’ নামে একটি হজ এজেন্সির মাধ্যমে এই ১৪০ জনের হজে যাওয়ার কথা। শেষ সময়ে এজেন্সি তাদের জানায়, ‘টেকনিক্যাল সমস্যার কারণে’ সময় মতো তাদের ভিসা হয়নি। এ বিষয়ে জান্নাত ট্রাভেলসের কারো বক্তব্য জানা যায়নি।

তবে হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) সাইফুল ইসলাম বলেন, জান্নাত ট্রাভেলসের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন তিনি। সমস্যার সমাধান হচ্ছে।

তিনি আরো বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ১৩৬ জনের ভিসা হয়েছে, বাকি চারজনেরও হয়ে যাবে। সোমবার নাগাদ তাদের অন্য ফ্লাইটে সৌদি আরব পাঠানোর চেষ্টা করা হবে।

সৌদি যেতে আবার টিকেট কাটতে হবে কিনা-প্রশ্নের জবাবে বিমানের ব্যবস্থাপক গোলাম সরওয়ার বলেন, এটা বিমানের বিপণন বিভাগের লোকেরা ভালো বলতে পারবে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ফ্লাইট মিস করা ১৪০ যাত্রীকে ‘ডেডিকেটেড হজ ফ্লাইটে’ একসঙ্গে পাঠানো সম্ভব হবে না। তবে বিমানের নিয়মিত ফ্লাইটে তারা যেতে পারবেন।

এদিকে, হজযাত্রীদের ফ্লাইট মিসের বিষয়টি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও জেনেছেন। সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ভবিষ্যতে আর যেন এরকম না হয় সেজন্য ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App