×

জাতীয়

ঔষধ-কমমেটিকস বিল পরীক্ষা নিয়ে সাব কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৮:০১ পিএম

ঔষধ-কমমেটিকস বিল পরীক্ষা নিয়ে সাব কমিটি গঠন

ছবি: ভোরের কাগজ

সংসদে উত্থাপনের পর সংসদীয় কমিটিতে পাঠানো ‘ঔষধ ও কসমেটিকস বিল, ২০২৩’ পরীক্ষা নিরীক্ষার জন্য তিন সদস্যের সাব কমিটি গঠন করেছে করা হয়েছে।

বুধবার (২৪ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এই সাব কমিটি গঠন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক, মো: আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগ্রি আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন অংশ নেন।

বৈঠকে ‘ঔষধ ও কসমেটিকস বিল, ২০২৩’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিলটি সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়। উক্ত সাব কমিটির আহবায়ক আ.ফ.ম রুহুল হক এবং সদস্য মোঃ আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর।

বৈঠকে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App