×

জাতীয়

ঢামেকে ঝটিকা অভিযানে ৪ দালাল আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১১:৪৮ পিএম

ঢামেকে ঝটিকা অভিযানে ৪ দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে হাসপাতালটির পরিচালক। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১ জুন) রাতে হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- জুনু বেগম (৫০), ইউসুফ (২০), রাসেল (২০) ও মিলন (৩৪)।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাসপাতালের ভিতরে কিছু বহিরাগত লোক প্রবেশ করে। তাদের চিন্তাভাবনা থাকে রোগীদের নানাভাবে হয়রানি করা। এরকম অভিযোগেই হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভিতরে অভিযান চালানো হয়। সেখানে নারীসহ ৪ দালালকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।সামনে এরকম অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App