×

জাতীয়

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকবো, এমন বাপের মেয়ে আমি না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৭:০৬ পিএম

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকবো, এমন বাপের মেয়ে আমি না

শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকবো, এমন বাপের মেয়ে আমি না
দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকবো, এমন বাপের মেয়ে আমি না
দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকবো, এমন বাপের মেয়ে আমি না

২০০১ সালে নির্বাচনের আগে আমার ওপর প্রচণ্ড চাপ ছিল; গ্যাস বিক্রি করতে হবে। আমি বলেছিলাম, এই গ্যাস জনগণের। আর কতটুকু আছে, জানি না। কাজেই আমার পক্ষে বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে, তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো, এমন বাপের মেয়ে আমি না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন: মাতৃভাষায় কথা বলার অধিকার এনেছে আ.লীগ

তিনি আরো বলেন, ‘আমরা চাইনি, কিন্তু মুচলেকা দিয়েছিল খালেদা জিয়া। ফলে আমরা তখন ক্ষমতায় আসতে পারিনি।’

আরো পড়ুন: বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করবে

শুক্রবার (২৩ জুন) বিকেলে দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আখতার জাহান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App