×

জাতীয়

৫ কোটির বেশি নাগরিকের তথ্য ফাঁস, তদন্ত কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৯:২২ পিএম

৫ কোটির বেশি নাগরিকের তথ্য ফাঁস, তদন্ত কমিটি গঠন
বাংলাদেশের ৫ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। এ ঘটনায় গোয়েন্দা সংস্থা, পুলিশ ও আইসিটি বিভাগের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ জুলাই) তথ্য ও প্রযুক্তি বিভাগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া সভায় তথ্য সুরক্ষায় আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোসের সূত্রে বিশ্বখ্যাত প্রযুক্তি বিষয়ক মার্কিন পোর্টাল টেকক্রাঞ্চ ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে বিস্তারিত জানিয়েছে।   আরও পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App