×

জাতীয়

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৩:৩৮ পিএম

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

ফাইল ছবি

নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, রেবেকা মমিন একজন সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। তিনি সাদামাটা জীবন যাপন করতেন। তাঁর মৃত্যুতে জাতি একজন আদর্শবান রাজনীতিবিদকে হারালো।

উল্লেখ্য, রেবেকা মমিন মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। রেবেকা মমিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের খাদ্যমন্ত্রী আবুল মোমেনের সহধর্মিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App