×

জাতীয়

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আইসিসিআর’র মহাপরিচালকের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৯:০৫ পিএম

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আইসিসিআর’র মহাপরিচালকের সাক্ষাৎ

ছবি: ভোরের কাগজ

ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশন (আইসিসিআর) এর মহাপরিচালক ও ভারত সরকারের সচিব কুমার তুহিন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকালে সচিবালয়স্থ প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি, প্রত্নতত্ত্ব খাতে সহযোগিতা, ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে সাংস্কৃতিক দল প্রেরণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের উপহাইকমিশনার ড. বিনয় জর্জ, ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকার পরিচালক মৃন্ময় চক্রবর্তী, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আইসিসিআর এর মহাপরিচালককে স্বাগত জানিয়ে কে এম খালিদ বলেন, ঐতিহাসিকভাবে ভারত ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। এখন সময় এসেছে পারস্পরিক বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করা এবং আরও উঁচু মাত্রায় নিয়ে যাওয়া।

প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কুমার তুহিন বলেন, ভারতও অনুরূপভাবে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে আগ্রহী। তিনি বলেন, দু’দেশের সম্পর্ক ও বন্ধনকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম হচ্ছে সাংস্কৃতিক কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময়।

কুমার তুহিন বলেন, আসন্ন জি-২০ সম্মেলনে বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বাংলাদেশ একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল প্রেরণ করতে পারে। এ বিষয়ে আইসিসিআর মহাপরিচালককে আশ্বস্ত করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ সম্মেলনে সাংস্কৃতিক দল প্রেরণ করবে।

খালিদ বলেন, আগামী সেপ্টেম্বর মাসে দু’দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা যেতে পারে, যাতে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় আরও বেগবান হয়। আইসিসিআর মহাপরিচালক বলেন, আইসিসিআর চারু ও কারুকলা, ভাষা, সংগীতসহ শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।

তিনি বলেন, আইসিসিআর বাংলাদেশের প্রায় এক হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে যারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কুমার তুহিন এসময় বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক সংস্কার-সংরক্ষণসহ প্রত্নতাত্ত্বিক খাতে সহযোগিতার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App